জামায়াত পরিচালিত প্রতিষ্ঠান থেকে ৩৫ ককটেল উদ্ধার

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৩:৪৪
 
মাগুরা শহরের দরিমাগুরা এলাকায় জামায়াত পরিচালিত প্রতিষ্ঠান থেকে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গোয়েন্দা পুলিশ এগুলো উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
 
মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, শহরের দরি মাগুরা এলাকায় জামায়াত পরিচালিত আল-আমিন ট্রাস্ট ও এতিমখানা মাদ্রাসায় অভিযান চালানো হয়। এসময় ট্রাস্টের একটি টিনশেড ঘর থেকে দুইটি ব্যাগে তাজা ৩৫টি ককটেল উদ্ধার হয়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি।
 
এই ঘটনায় মাগুরা সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।