সিলেটে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

আপডেট : ১৬ জুন ২০১৫, ১৪:১৩
সিলেটের ফেঞ্চুগঞ্জে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান।
 
নিহতরা হলেন- সিলেট নগরীর মাছিমপুরের সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫) ও নেত্রকোণা জেলার রানীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২০)।
 
জানা গেছে, সিলেট থেকে বালু নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাওয়ার পথে খিলপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়।
 
এ সময় ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক বালু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।