গাজীপুরে লেগুনা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
নিহতদের মধ্যে একজন হলেন- গাজীপুর মহানগরীর সালনা এলাকার নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, জয়দেবপুর চৌরাস্তাগামী একটি লেগুনার চালক নিয়ন্ত্রণ হারিয়ে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার পাঁচ যাত্রী আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
