নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াতের প্রচার সম্পাদক ময়নুল হকসহ জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অপর তিনজন হলেন- জেলা সদরের গড়েয়া ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ খান, শিবির কর্মী ফেরদৌস ও বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের কর্মী তারেক।
ঠাকুরগাঁও সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামায়াত এর প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
