সর্বহারা পরিচয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিন শিক্ষককে একই নম্বর (০১৭২৫-৬৬৪৯৭২) থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী ইসলামের ব্যক্তিগত নম্বরে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
