ওয়াজ মাহফিল

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:১২

পীর সাহেব হযরত মাওলানা জাহাঙ্গীর খানের (রহ.) ১৩৭তম বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল আগামী ৯ মার্চ বিকাল ৩টা থেকে ১১ মার্চ বিকাল ৩টা পর্যন্ত পীর সাহেবের বাড়ি চাকুলিয়া দরবার শরীফ, সাভারে অনুষ্ঠিত হবে। মাহফিলে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও প্রখ্যাত ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন এবং হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন। —প্রেস বিজ্ঞপ্তি