হোয়াইট হাউসের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১৬ জুন ২০১৫, ২২:৫৭
রিয়েল এস্টেট মোগল ও টিভি রিয়েলিটি স্টার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে প্রচারণা শুরু করেছেন। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়াই করতে চলেছেন।
 
'আমি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করছি। আমারা আমাদের দেশকে আবার মহান উচ্চতায় নিয়ে যাবো।'- একটি সভায় দেয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, দুঃখজনক হলেও 'আমেরিকান ড্রিম' এখন মৃত। ক্ষমতায় গেলে তা ফিরিয়ে আনারো ঘোষণা দেন তিনি। সূত্র: সিএনএন