আঁচিল একটি ভাইরাসঘটিত রোগ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা আঁচিল হয়ে থাকে। আঁচিল হলে অনেকেই এটি না বুঝে কেটে ফেলেন বা চুল দিয়ে বেঁধে রাখেন। এতে আঁচিল পড়ে গেলেও হাত দিয়ে বারবার স্পর্শ করার কারণে আশেপাশে বা শরীরে অন্য অংশে আবার দেখা যায়। আর বেশি খোটাখুটি করলে ইনফেকশনও হতে পারে। আঁচিল সাধারণত হাতে, পায়ে, মুখমণ্ডলে, গলায় ঘাড়ে বেশি দেখা যায়। আঁচিল আছে এমন মানুষের সংস্পর্শে আসলেও অপরজনের আঁচিল হতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহূত জিনিস, নখের আঁচড়ে এই ভাইরাস ছড়ায়। আঁচিল একজনের শরীর থেকে আরেক জনের শরীরে সহজেই ছড়াতে পারে। তাই আঁচিল হলে সঙ্গে সঙ্গে চিকিত্সা করাতে হবে। সব চেয়ে ভালো হয় আঁচিল উঠলে অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া। এ ছাড়া ক্যারাটোলাইসিস, ইলেকট্রোডেসিকেশান, ক্রায়োসার্জারি, লেজার চিকিত্সার মাধ্যমেও আঁচিল তোলা যায়।
লেখক : ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ
