স্টার ওয়ারস সিরিজের নতুন গেম আসছে নভেম্বরে

আপডেট : ১৭ জুন ২০১৫, ০২:৫৭

বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক জনপ্রিয় চলচ্চিত্র স্টার ওয়ারস গেমের জগতেও দারুণ সফল। শুরুর দিকে লুকাসআর্টস স্টার ওয়ারসকে গেমিংয়ের রাজ্যে নিয়ে আসলেও পরে গেমিং জায়ান্ট ইলেক্ট্রনিক্স আর্ট এই সিরিজের বেশ কয়েকটি গেম অবমুক্ত করে বাজারে। সর্বশেষ ২০০৯ সালে এই সিরিজের শেষ গেমটির দেখা পান গেমাররা। এর ছয় বছর পর অবশেষে এসে খবর মিললো স্টার ওয়ারস সিরিজের নতুন গেমের। গ

 

তকাল থেকে শুরু হওয়া গেমিং বিশ্বের অন্যতম বৃহত্ আয়োজন ইথ্রিতে এই ঘোষণা দিয়েছে ইলেক্ট্রনিক্স আর্ট। তারা জানিয়েছে, আসছে নভেম্বরের ১৭ তারিখেই উন্মুক্ত হবে স্টার ওয়ারস ব্যাটলফ্রন্ট গেমটি। সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টি-প্লেয়ার মোডে খেলা যাবে এই গেমটি। তাছাড়াও এই গেমে সংযুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাতে করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথেও প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলা যাবে এই গেম। স্টার ওয়ারস চলচ্চিত্র সিরিজের অরিজিনাল ট্রিলজির কাহিনীর সাথে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছে এই গেমের কাহিনী। তবে মূল চলচ্চিত্রগুলোর স্থান-কাল-পাত্রের বিস্তার ঘটবে এই গেমে।

 

তাতে করে বর্তমান সময়ের গেমগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় গেম হিসেবেই স্টার ওয়ারস ব্যাটলফ্রন্ট হাজির হবে বলে আশা করছে ইলেক্ট্রনিক্স আর্ট। গেমিং বিশ্বের অন্যতম এই বৃহত্ আয়োজনে অবশ্য ইলেক্ট্রনিক্স আর্ট স্টার ওয়ারস ছাড়াও তাদের অন্যান্য জনপ্রিয় সব গেমের সিক্যুয়েলের কথাও জানিয়েছে। মিররস এজ, নিড ফর স্পিড, ফিফা, এনবিএ ছাড়াও এই তালিকায় ছিল ম্যাস ইফেক্ট সিরিজের নতুন গেম ম্যাস ইফেক্ট :অ্যান্ডোমিডা। এর মধ্যে ম্যাস ইফেক্টের নতুন গেমটি বাজারে আসবে আগামী বছরে। নতুন এই পর্বে নতুন একটি গ্যালাক্সি এবং প্রধান একটি নতুন চরিত্রেরও দেখা মিলবে, যার ট্রেলর প্রদর্শন করা হয়েছে প্রদর্শনীতে। এদিকে এনবিএ লাইভ ১৬ গেমে বাস্কেটবল খেলোয়াড়ের মুখে নিজের মুখটি বসিয়ে দেওয়ার সুযোগ থাকবে বলেও জানিয়েছে ইলেক্ট্রনিক্স আর্ট।