গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৩:৪৮
 
গাজীপুরের রাজেন্দ্রপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত কাইয়ুম (৩০) শ্রীপুর উপজেলার বারতোপা ইউনিয়নের ওমর আলীর ছেলে।
 
গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাহার আলম সাংবাদিকদের জানান, ঢাকাগামী কাঁঠালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে উল্টো পথে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, পলাশ ও আব্দুল মজিদ নামে আহত বাকি দুজনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।