'২০১৫ ঈদ ফ্যাশন ফিয়েস্তা' শীর্ষক ফ্যাশন শো এর মাধ্যমে আসন্ন ঈদ উপলক্ষে ঈদের পোশাক সম্ভার তুলে ধরলো স্বপ্ন লাইফ।
IMG0
১২ জুন কাজী কামরুল ইসলাম এর কোরিওগ্রাফিতে তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। আর্কষণীয় পোশাক সম্ভার র্যাম্পে তুলে ধরনে তারকা মডলে রুমা, রিসিলা, মিথিলা, আনুশা, রাতুল, ইমরান, শান্ত সহ আরো অনকে। অনুষ্ঠানে নারী এবং পুরুষদের বিভিন্ন নকশার পোশাক সম্ভার তুলে ধরা হয়।
IMG1
জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড “স্বপ্ন লাইফে”র এই ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন প্রথিতযশা ফ্যাশন ডিজাইনারা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লজিসটিক্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান নাসির সহ অন্যান্য কর্মকর্তারা এবং মিডিয়া জগতের জনপ্রিয় ব্যাক্তিরা।
