খুলনায় জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৬:৪৩
 
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার রাত থেকে  বুধবার সকাল ৮টা পর্যন্ত নগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতদণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার রায় ঘোষণা ও হরতালকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়।
 
কেএমপি’র বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, আটকৃতদের মধ্যে দৌলতপুর থানায় ১১ জন, খুলনা থানায় ৫ জন, সোনাডাঙ্গা থানায় ৩ জন, খানজাহান আলী থানায় ৩ জন এবং খালিশপুর থানায় ১ জন রয়েছেন। আটককৃতরা সবাই জামায়াত-শিবিরের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী।