ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৬:৪৫
জেলার ফুলবাড়ীয়া উপজেলা জামায়াত সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে উপজেলা সদরের জোবেদা ডেন্টাল কেয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান,  তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা রয়েছে।