ডুয়েটের ভর্তি পরীক্ষার ফলা প্রকাশ

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৭:১৭
 
 
গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার দুপুরে প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওবেসাইট www.duet.ac.bd থেকে রেজাল্টের বিস্তারিত জানা যাবে।
 
ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামনুন নাহার জানান, গত ১৪ জুন ২০১৫ ইং তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৪০ টি আসনের বিপরীতে ৫৩৮৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।