জেলার নাগেশ্বরী উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে বাবা। বুধবার দুপুরে উপজেলার রায়গঞ্জ বাজার এলাকায় রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল তার ২য় ছেলে মুরাদুজ্জামানকে (২৮) পুলিশে দেন।
পরিবার ও পুলিশ জানায়, মুরাদুজ্জামান মন্ডল প্রায়ই মাদক সেবন করে মাতলামি করে আসছিলেন। অনেক বুঝিয়েও পরিবার তাকে মাদকের নেশা থেকে ফেরাতে পারেনি। বুধবার সকালে তিনি পুনরায় মাদক সেবন করে বাড়িতে মাতলামি শুরু করলে বাবা নুরুজ্জামান মন্ডল তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এসআই রবিউল বলেন, বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মুরাদুজ্জামানকে আটক করে ১৫১ ধারায় জেল হাজতে পাঠানো হয়েছে।
