করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৯:৪১
করতোয়া নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
 
জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জেলা সদরের সাতমেরা ইউনিয়নের জোতসাওদা গ্রামে ওই নদীতে মাছ ধরতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়। নিহতরা হলো, জোতসাওদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ছালিমূল (৬) ও একই গ্রামের হানিফার ছেলে নাইয়ুম (৬)।