রায়পুর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট : ১৭ জুন ২০১৫, ১৯:৩০
জেলার রায়পুর উপজেলায় বিবি মরিয়ম বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গাইয়ার চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ ফেনী সদর উপজেলা সাহাপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
 
এ ঘটনায় বিকালে স্বামী সবুজ বেপারীকে আসামি করে নিহতের খালু দানিউল হক মামলা করেছেন।
 
জানা গেছে, স্বামী সবুজ বেপারীর পরকিয়ার জের ধরে উভয়ের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এরই জেরে মঙ্গলবার রাতে স্ত্রী মরিয়ম বিষপানে আত্মাহত্যার চেষ্টা চালায়। এ সময় স্ত্রীকে বাঁচাতে স্বামী কোন ব্যবস্থাই নেয় নাই। বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে বুধবার সকালে মরিয়ম মারা যান।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামীকে আসামি করে মামলা হয়েছে। আসামি সবুজ পলাতক রয়েছে।