লক্ষ্মীপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মফিজউল্যাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মফিজউল্যা বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মসজিদ থেকে নামাজ শেষে মফিজউল্যা বাড়ির দরজায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার গলায় ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
