যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের সময় অপরাধীদের ওপর নির্যাতন বন্ধে একটি বিল সিনেটে পাস হয়েছে। অভিযোগ আছে, ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর যাদের গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে তথ্য পেতে অমানুষিক নির্যাতন করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মঙ্গলবার সিনেটে ৭৮-২১ ভোটে বিলটি পাস হয়। বিলে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটদের সবাই এবং বিরোধী রিপাবলিকানদের ৩২ জন সমর্থন দেন। এদের মধ্যে জন ম্যাককেইনও আছেন। তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় ৫ বছর ধরে কারাগারে আটক ছিলেন এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। ১৯৬৭ সালে তাকে গুলিও করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অপরাধীদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের পথ বন্ধের কথা বলে আসছেন। ম্যাককেইন বলেন, এই বিলটি পাসের মাধ্যমে নির্যাতনের সব অন্ধকার পথ বন্ধ হয়ে যাবে।
