রাস্তায় নামলে যে কোন মানুষের কাছেই বিরক্তির প্রধান বিষয় হলো সিগন্যালের লালবাতি। সিগন্যালে মাত্র দুই-তিন মিনিট লালবাতি জ্বলে থাকলেই অধৈর্য হয়ে পড়ে মানুষ। কিন্তু জার্মানির একটি রাস্তার ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলছে ২৮ বছর ধরে।
জার্মানির ড্রেসিডেনের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ম রক্ষার্থেই ঐ সিগন্যালে গত ২৮ বছর ধরে লালবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। ১৯৮৭ সাল থেকে কখনোই ঐ সিগন্যালে হলুদ কিংবা সবুজ বাতি জ্বালানো হয়নি।
সিগন্যালের লালবাতি দেখে থামার পর সব গাড়িকেই ডান দিকের রাস্তায় যেতে হবে। কেউ যদি লাল বাতি দেখে সবুজ বাতির জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিতভাবেই গাড়ির জ্বালানি শেষ হয়ে যাবে কিন্তু সবুজ বাতি জ্বলবে না।
২৮ বছর ধরে লাল হয়ে থাকা বাতিটি বছরে দুই একবার শুধু রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয়।-ইউপিআই
