ই-কমার্সের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি

আপডেট : ১৮ জুন ২০১৫, ০২:০০

প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতে আরোপিত ৪ শতাংশ ভ্যাট অন্তত আগামী ৩-৪ বছরের জন্য রহিত করতে হবে। আর দেশের ই-কমার্স খাতের উন্নয়নে দেশীয় উদ্যোক্তাবান্ধব পলিসি তৈরি করতে হবে।

গতকাল বেসিস ই-কমার্স অ্যালায়েন্স আয়োজিত ‘পলিসি সাপোর্ট ফর লোকাল ই-কমার্স ইন্ডাস্ট্রি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক একেএম ফাহিম মাশরুর।

বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচনা করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আইএসপিএবি সভাপতি এমএ হাকিম প্রমুখ।