জীবননগরে ট্রাক চাকায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৩:৫৮
 
জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুরে একটি দ্রুতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কটা মিয়া (৪৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 
 
এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। ফলে রাস্তার উভয়পাশে যাত্রীবাহী বাসসহ শত শত যানবাহন আটকা পড়ে। এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।