ভারতের পশ্চিমবঙ্গে মিশনারি স্কুলে ঢুকে ৭২ বছরের নানকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত নজরুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামার সময় তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।
পুলিশ কর্মকর্তা চিত্তরঞ্জন নাগ বলেন, আগে থেকে খবর পেয়ে আমাদের লোকেরা রেল স্টেশনে অপেক্ষা করছিল। বনগাঁও লোকাল ট্রেন থেকে নামার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়। মিশনারি স্কুলে হামলার পর সীমান্ত এলাকায় সে লুকিয়ে ছিল। পুলিশের ধাওয়া খেয়ে সে পালিয়ে অন্য কোথাওযাওয়ার চেষ্টা করছিল।
গত ১৪ মার্চ রানাঘাটের চার্চ ও মিশনারি স্কুলে হামলার পর এপর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন নানদের কোয়ার্টার্সে ঢোকার আগে স্কুলে ভাংচুর করে দুর্ষ্কতকারীরা।
