কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় ভাতিজার শাহজাহান আলী ওরফে জানু (৩৫)-এর এলোপাতাড়ি মারপিটে বড় চাচী রাবেয়া বেগম (৫৫) নিহত হয়েছেন। এ সময় মা আঞ্জুয়ারা বেগম (৫০) ও বাবা উমেদ আলী (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক শাহাজাহান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চর কুড়িগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মুরশিদুল করিম মুহা: ইসতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
