আমান ফিড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার তুলনায় ১২ দশমিক ৬৩ গুণ আবেদন জমা হয়েছে।
কোম্পানিটির আইপিওতে ৭২ কোটি টাকার বিপরীতে মোট ৯১০ কোটি টাকার আবেদন জমা হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ২৬ টাকা প্রিমিয়ামসহ ৩৬ টাকা মূল্যে শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছে।
কোম্পানিটি বাজারে ২ কোটি শেয়ার ছাড়বে।
