মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুডের দর বাড়ার তথ্য নেই

আপডেট : ১৮ জুন ২০১৫, ১৯:২৯


অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড। দর বাড়ার কারণ সম্পর্কে পাঠানো নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে জানিয়েছে ডিএসই ও সিএসই।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে—গত ৩ কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর বেড়েছে ১.৬ টাকা। ১৪ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ১২.৫০ টাকা।

১৭ জুন কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৪.১০ টাকায় গিয়ে দাঁড়ায়।