ভারতে ভেজাল মদ খেয়ে ৩৩ জনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০১৫, ১২:১১
 
ভারতের মুম্বাইয়ের ভেজাল মদ খেয়ে অন্তত ৩৩ জন মারা গেছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
 
মুম্বাই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি বলেছেন,  মুম্বাইয়ের শহরতলি মালাদের লক্ষ্মীনগর বস্তিতে বুধবার দিবাগত রাতে ভেজাল মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন তারা। বৃহস্পতিবার রাতে ১৩ জন মারা যান। শুক্রবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জন হয়েছে। এখনো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এই বিষয়ে তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি।