চট্টগ্রামে সেতু ভেঙে দুর্ঘটনায় তেলবাহী ট্রেন

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৬:৫৮
 
চট্টগ্রামের বোয়ালখালীতে সেতু ভেঙে একটি তেলবাহী ট্রেনের দুটি ট্যাংকার পড়ে গেছে। শুক্রবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
পূর্ব রেলের মহা ব্যবস্থাপক মোজাম্মেল হক জানান, চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে ট্রেনটি দোহাজারীর দিকে যাচ্ছিল। বোয়ালখালী উপজেলায় গোমদণ্ডি ও ধলঘাটের মাঝামাঝি এলাকায় ২৪ নম্বর রেল সেতু পার হওয়ার সেতু ভেঙে দেবে যায়। এতে দুটি ট্যাংকার পড়ে যায়।
 
তবে তাত্ক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।