১০টি ককটেলসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০১৫, ১৯:৫১
বগুড়ায় ১০টি ককটেলসহ সোহেল (৩৫) নামের এক সন্ত্রসীকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার রাত তিনটায় সদর থানা পুলিশ শহরের পুরান বগুড়ায় অভিযান চালিয়ে এসব ককটেলসহ তাকে গ্রেফতার করে।
 
সদর থানার পুলিশের এস আই (সেকেন্ড অফিসার) আছলাম আলী জানান, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী । বড় ধরনের কোন অপরাধ সংঘটনের জন্য তিনি বাড়িতে ককটেলগুলো মজুদ রেখেছিল। তিনি পুরান বগুড়া মোল্লা পাড়ার বাসিন্দা।