গাজীপুরে সংঘর্ষের পর মোটরসাইকেল-কাভার্ড ভ্যানে আগুন

আপডেট : ২০ জুন ২০১৫, ১১:৫৭
গাজীপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় যান দুইটিতে অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায় নি।
 
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. আল মামুন জানান, শুক্রবার মধ্যরাতে উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
 
এসআই মো. আল মামুন বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঢাকাগামী মোটরসাইকেলটির চাকা ফেটে গিয়ে মহাসড়কের উপর কাত হয়ে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা তুলা ও সুতা বোঝাই কভার্ডভ্যান মোটরসাইকেলটির উপর তুলে দিলে হঠাৎ আগুন ধরে যায়। এতে মোটরসাইকেল এবং কভার্ডভ্যানের ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে যায়।