ফেনীর লালপুর থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-৭। এ সময় পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার এক মোবাইল ফোন বার্তায় র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ওই পুলিশ কর্মকর্তার এক সঙ্গীও গ্রেফতার হয়েছেন। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব-৭।
