সালেহ আহাম্মদ
বর্ষীয়ান রাজনীতিবিদ, মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, জাহাঙ্গীরপুর সরকারি টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মদন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালেহ আহাম্মদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে গ্রামের বাড়ি উপজেলার হাসকুড়ি-মৈধাম গ্রামে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার ছোট ছেলে সুনামগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক মনজুর মোর্শেদ শাহীন আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীদেরকে তার রুহের মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মীর রমজান আলী
বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মীর রমজান আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে চট্টগ্রামের হযরত মিশকিন শাহ (রা.) মাজার সংলগ্ন মসজিদে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়াও হযরত আমানত শাহ (রা.) মাজার সংলগ্ন মসজিদে বাদ এশা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
