মাগুরায় ট্রাকচাপায় নিহত ২

আপডেট : ২১ জুন ২০১৫, ১২:০০
 
মাগুরা সদর উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছাচানী এলাকায় এই দুর্ঘটনা।
নিহতরা হলেন- জাকারিয়া ও ছামিরুল।
 
পুলিশ জানিয়েছে, সকালে দুই যুবক সাইকেলে করে ঝিনাইদহের হাটগোপালপুরে যাচ্ছিলেন। ছাচানী এলাকায় মহাসড়কে ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছলেমান মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর ছামিরুল মারা যান।
 
তবে এই ঘটনায় ট্রাক বা চালককে আটক করা সম্ভব হয়নি।