টেকনাফে বাসের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৫, ১৭:১২
 
 
কক্সবাজার-টেকনাফ সড়কে বাস ধাক্কায় সাইরুজ আবিদা (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে টেকনাফের দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় আলী জোহারের মেয়ে এবং দমদমিয়া প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ।
 
স্থানীয় সূত্রে জানা গেছে,  সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-জ-১১-২৩৬) দমদমিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল ছাত্রী  আবিদাকে (৬) ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি এবং লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।