ডিএসই জানিয়েছে—মুন্নু সিরামিক ও লিগ্যাসি ফুটওয়ারের শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোন সংবেদনশীল তথ্য নেই। গত কয়েক দিন ধরে টানা দর বাড়ার কারণে ডিএসইর পক্ষ থেকে সংবেদনশীল তথ্য রয়েছে কিনা তা জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর গত ১৪ জুন ছিল ১৮ টাকার। এরপর টানা দর বেড়ে ১৮ জুন প্রায় ২৩ টাকায় গিয়ে দাঁড়ায়। আর গত ৫ কার্যদিবসে মুন্নু সিরামিকসের শেয়ারের দর ২২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ২৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
