অনলাইন রিভিউয়ের বড় অংশই ভুয়া

আপডেট : ২১ জুন ২০১৫, ১৮:১৩
 
সারাবিশ্বে ইন্টেরনেট ভিত্তিক বিভন্ন প্রতিষ্ঠানের সেবা বা পণ্যের মান নিয়ে গ্রাহকদের রিভিউ লেখার পদ্ধতি প্রচলিত রয়েছে। গ্রাহকদের এসব রিভিউ বা মন্তব্য দেখে অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে এসব রিভিউয়ের অধিকাংশই ভুয়া বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।
 
পণ্যের ভালো রিভিউ দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক কোম্পানি প্রকাশেই মিথ্যা রিভিউ লিখে দেয়ার জন্য অর্থ প্রস্তাব করছে। এমনকি ভুয়া রিভিউ লেখার জন্য অনেক লেখক ইন্টারনেটে বিজ্ঞাপনও দিচ্ছেন। রিভিউ লেখার কাজটি অনেকই এখন পেশাদারীভাবে করছেন।
 
গবেষকরা বলছেন, বিভিন্ন ওয়েবসাইটের কমেন্টের অন্তত কুড়ি শতাংশই সাজানো হয়ে থাকে। সবচেয়ে ভালো মানের পণ্য বা সেবার জন্য পাঁচ তারকা দিয়ে রিভিউ দেয়ার ব্যবস্থাও থাকে বিভিন্ন ওয়েবসাইটে।
 
ইন্টারনেট গবেষক ক্রিস এমিনিস বলছেন, এর বেশিরভাগ পর্যালোচনাই ভুয়া। তিনি বলেন, 'আমি মনে করি না এসব রিভিউ বা পর্যালোচনা সত্যি। এই কোম্পানির নাম বাড়ানোর জন্যে, হয়তো কেউ নিজের পরিচয় লুকিয়ে, বা অন্য কারো পরিচয়ে এসব মিথ্যা রিভিউ পোস্ট করছে'।
 
উন্নয়নশী দেশগুলোর অনেক তরুণ আউটসোর্সিং এর নামে এসব ভুয়া রিভিউ লেখার কাজ করছেন। এরকম প্রতিটি রিভিউ লেখার জন্য পাঁচ ডলার পর্যন্ত দেয়া হয়ে থাকে।