মৌলভীবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৫, ২০:০৯


মৌলভীবাজারে ট্রাকচাপায় মুহিত মিয়া নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরতলীর ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুহিত মিয়ার বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে বলে জানা গেছে।

পুুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।