শ্রীপুরে তিন বছরের এক শিশুকে অপহরইের অভিযোগে রাসেল (২০) নামের এক অহপরইকারীকে শনিবার দিনগত রাতে শ্রীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়—উপজেলার ধলাদিয়া গ্রামের শাজাহানের বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় কারখানার শ্রমিকদম্পতি মঞ্জুরুল হক ও বিউটি শিশুপুত্র হিমেলকে (৩) তার নানি রেশমার কাছে রেখে সকালে ফ্যাক্টরিতে চলে যায়। ওই দিন দুপুর থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় ওই শিশুর পিতা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করলে রাতে পুলিশ পাশের ভাড়াটিয়া রাসেলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজ জানান—রাসেল শিশুটিকে অপহরণ করছে বলে স্বীকার করে। তার দেয়া তথ্য মতে রাতভর নরসিংদী জেলার শিবপুর এলাকার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা যায়নি। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।
গ্রেফতারকৃত রাসেলের বাড়ি নরসিংদীর শিবপুর থানার শিমুলিয়া গ্রামে। সে একজন আন্তঃজেলা শিশু পাচারকারী দলের সদস্য।
