চন্দনাইশে অপহূত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আটক ২

আপডেট : ২১ জুন ২০১৫, ২১:৫৪
 
 
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার  ধোপাছড়ি থেকে অপহূত এক মাদ্রাসাছাত্রীকে (১৮) দুই মাস পর সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে চন্দনাইশ থানার পুলিশ। শনিবার দিন গত রাত ১১টায় এসআই হুমায়ূন কবির উল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের সাথে জড়িত মহিউদ্দীন (২৩) ও আবদুর রহিমকে (৩০) আটক করে। আটককৃতরা পশ্চিম ধোপাছড়ি ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
জানা যায়—গত ৬ এপ্রিল মাদ্রাসার থেকে বাড়ি ফেরার পথে ওই মাদ্রাসাছাত্রীকে অপহরণ করা হয়। এই ঘটনায় তারই মা বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।