এবারের রোজার ঈদে মহাসড়কে যানজট থাকবে না, ফলে কোনো দুর্ভোগও হবে না বলে সংসদকে আশ্বস্ত করলেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আসতে পারবে।
গতকাল রবিবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলো সড়ক মেরামত কাজের নিবিড় তদারকি করছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, সকল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে প্রতিবারের মতো এবারও মানুষ ঈদে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে এবং উত্সব শেষে কর্মস্থলে ফিরে ওবায়দুল কাদের জানান, এবারের ঈদে পরিস্থিতি সামাল দিতে করণীয় ঠিক করতে আজ সোমবার সব পক্ষকে নিয়ে তিনি বৈঠকে বসবেন। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা, ঢাকা মহানগরী থেকে বহির্গমন সড়কগুলো যানজটমুক্ত রাখা, মহাসড়কে যানজট মোকাবেলা, সড়ক নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে মন্ত্রণালয় সক্রিয় রয়েছে। সড়ক ও জনপথের প্রকৌশলীদের প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী রয়েছে। ঈদের আগে তাত্ক্ষণিকভাবে কোথাও সড়ক মেরামতের প্রয়োজন হলে সে কাজের জন্য নির্মাণ ও মেরামত উপকরণসহ প্রকৌশলীদের ‘মোবাইল টিম’ প্রস্তুত থাকবে।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলে চুক্তির বিষয়ে বিবৃতি দিতে সড়কমন্ত্রী গতকাল সংসদে ফ্লোর নেন। তিনি বলেন, ‘কানেকটিভিটি বহতা নদীর মতো। এই মহাসড়কে কেউ বিচ্ছিন্ন থাকতে পারে না। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। মধ্যম-আয়ের দেশে, পরবর্তীতে উন্নত দেশে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, সার্ক ফ্রেমওয়ার্কের আওতায় একটি অভিন্ন সড়কের ‘স্বপ্ন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম দেখিয়েছিলেন।
