মাগুরায় ‌‌'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ২২ জুন ২০১৫, ১০:০৪
মাগুরায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে'  চরমপন্থী বাহিনী প্রধান আলফু (৪০) নিহত হয়েছেন। 
 
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাগুরা  সদর উপজেলার রাউতড়া গ্রামে তিনি নিহত হন। এ সময় ৪ পুলিশ সদস্য কনস্টেবল আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। 
 
আলফু মাগুরা সদর উপজেলার  রাঘবদাইড় ইউনিয়নের পাকাখর্দ্দ গ্রামের মৃত ওসমান মান , মোল্লার পুত্র।
 
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চরমপন্থী ও সন্ত্রাসী নেতা আলফু তার বাহিনী নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার রাউতড়া গ্রামে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে জেলা পুলিশের একাধিক টিম সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে বাহিনী প্রধান আলফু গুলিবিদ্ধ হয়। এ সময় আহত হয় চার পুলিশ সদস্য। পরে আলফুকে আহত অবস্থায় চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
তিনি আরও পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করেছে। আলফু ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজী, অস্ত্র আইনে ৪টি মামলা রয়েছে।