মানিকগঞ্জের মুলজান এলাকায় লেগুনা চাপায় মর্জিনা বেগম (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম সদর উপজেলার মুলজান গ্রামের মতিউর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা তার কর্মস্থল ধামরাইয়ের একেএইচ পোশাক কারখানায় যাওয়ার উদ্দেশে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় আরিচাগামী একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
