জেলার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় সাপের কামড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় শ্রীনগরের হাসাড়া এলাকার কামাল মিয়ার ছেলে মো. কাউসার (২০) হাসাড়া বিলে জোয়ারের পানিতে মাছ ধরার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।
অপর দিকে রবিবার রাতে সিরাজদিখানের ব্রজেরহাটি গ্রামে সাপের কামড়ে কামরুজ্জামান (১৭) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ব্রজের হাটি গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
রবিবার রাত নয়টার দিকে কামরুজ্জামান বাড়ির পাশে একটি নিচু জমিতে মাছ ধরতে গেলে বিষাক্ত একটি সাপ তাকে কামড় দেয়। এলাকাবসী তাকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে যাবার পথে সে মারা যায়।
