পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি গ্রেফতার

আপডেট : ২২ জুন ২০১৫, ১৭:৩৯
জেলার পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি সুলতান মাহমুদ (২২) গ্রেফতার হয়েছেন।
 
সোমবার দুপুরে গাইবান্ধা শহরের খানকাশরীফ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সুলতান মাহমুদ সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কাঠাল লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সুলতানের বিরুদ্ধে নাশকতা-সহিংসতার ঘটনায় ৬/৭টি মামলা আছে।