জেলার পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামে একটি বিবদমান জমি দখলকে কেন্দ্র করে বন্দুকের গুলিতে মিথুন উড়াও (১২) নামে এক আদিবাসী কিশোর ও হাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকালে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মিথুন ওই গ্রামের আদিবাসী পল্লীর সনু উড়াওয়ের ছেলে এবং হাফিজুর রহমান একই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় নারী-পরুষসহ আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় সাতজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলার শিকার ভূমিহীনদের অভিযোগ, আব্দুল মতিনের নেতৃত্বে হামলা চালানো হবে এমন তথ্য পুলিশকে দিলেও তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। থানা থেকে মাত্র ২০ মিনিট দূরত্বের পথ আদিবাসি পল্লীতে আসতে পুলিশ এ ঘণ্টা সময় নিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বন্দুকটি জব্দসহ ওই ঘটনার মূল হোতা আব্দুল মতিনসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। বর্তমানে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক পুলিশের নিরব ভূমিকার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মূলহোতাসহ ১৭ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
