১৬ থেকে ২২ মার্চ জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৩৪

 ‘কোনো জাল ফেলবো না, জাটকা-ইলিশ ধরবো না’ এ স্লোগান নিয়ে আগামী ১৬ থেকে ২২ মার্চ জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯ পালিত হবে। ভোলার চরফ্যাশনে মত্স্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করবেন। ইলিশ-অধ্যুষিত ৩৬টি জেলায় এ সপ্তাহ পালিত হবে।

উল্লেখ্য, এর আগে ১০ থেকে ১৬ মার্চ ‘জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৯’ এর তারিখ নির্ধারণ করা হয়েছিল।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ৩৬টি জেলা-উপজেলায় সচেতনতামূলক ভিডিওচিত্র-প্রদর্শন, টিভি-রেডিও মোবাইলে প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানসহ ঢাকার বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ আইনের প্রচারের পাশাপাশি জালসহ জাটকা ক্রয়-বিক্রয়, বাজারজাতের বিরুদ্ধে ব্যাপক অভিযানসহ সংশ্লিষ্ট এলাকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জাটকা সপ্তাহ পালনের আওতাভুক্ত জেলাগুলো হচ্ছে- ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পাবনা, কুড়িগ্রাম ও গাইবান্ধা।