১৫ বছর বয়সে ব্রিটেন থেকে আইএসে যোগ দেয়া শামীমা বেগমের স্বামী জানিয়েছেন তিনি তার স্ত্রী ও সন্তান নিয়ে নেদারল্যান্ডসে ফিরে যেতে চান। আইএসের দখলকৃত এলাকায় শামীমা পৌঁছানোর কয়েকদিন পরই ডাচ নাগরিক ইয়াগো রেইদিজকের সঙ্গে বিয়ে হয়। এক সাক্ষাত্কারে ইয়াগো রেইদিজক স্বীকার করেন, তিনি আইএসের হয়ে যুদ্ধ করেছেন। কিন্তু এখন তিনি স্ত্রী ও সদ্যজাত সন্তানের কাছে ফিরে যেতে চান। রেইদিজক (২৭) এখন উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি বন্দি শিবিরে আটক আছেন। নেদারল্যান্ডসে ফিরে গেলে আইএসে যোগ দেবার অপরাধে তাকে ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। -বিবিসি
