চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোজাফফর হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার কুঁচামারা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, ভোরে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের একটি খাদে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে তারা।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান, মোজাফফরের গলায় ফোলা দাগ দেখা গেছে। পূর্বশত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
