মুসলিমবিরোধী পোস্টারে ক্ষুব্ধ কংগ্রেসম্যান

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০০:৪২

আমেরিকান কংগ্রেসের সদস্য ইলহান উমর ১১ই সেপ্টেম্বরের জঙ্গি হামলার সঙ্গে তাকে জড়িয়ে একটি পোস্টার প্রদর্শনের নিন্দা করেছেন। ওয়েস্ট ভার্জিনিয়াতে রিপাবলিকান পার্টির একটি স্টলে ওই পোস্টার রাখা হয়েছে। তিনি বলেছেন, এই পোস্টার তার জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকানরা বলছেন, তারা ঘৃণা সৃষ্টি করতে পারে এমন কোন কাজ সমর্থন করেন না এবং তারা অনুষ্ঠানের উদ্যোক্তাদের পোস্টারটি সরিয়ে নিতে বলেছেন। গত নভেম্বর মাসে ইলহান উমর নির্বাচনে জেতেন। আমেরিকান কংগ্রেসে প্রথমবার যে দু’জন মুসলিম নারী নির্বাচনে জিতেছেন ইলহান উমর তাদের একজন। -বিবিসি