মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্র থাকলে উত্তর কোরিয়ার অর্থনৈতিক ভবিষ্যত নেই। শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া যদি পরমাণু অস্ত্র ত্যাগ করার চুক্তি করে তাহলে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হবে। তা না হলে দেশটি অর্থনৈতিক ভবিষ্যত হারাবে। মেরিল্যান্ডে অনুষ্ঠিত একই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ফের ভারতকে উচ্চ শুল্ক হারের দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত আমাদের পণ্যে শুল্ক আরোপ করছে। অথচ আমরা করছি না। অন্তত একটা পণ্যে শুল্ক আরোপ করা উচিত। -রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া
